নিজে খাবার ডেলিভারি দিলেন জোমাটোর সিইও!

৭ অক্টোবর, ২০২৪ ১৯:০৯  

খাবার ডেলিভারি কোম্পানি জোমাটোর প্রধান নির্বাহী কর্মকর্তা দীপেন্দ্র গোয়েল নিজে রাস্তায় নেমে সেবাগ্রহীতাদের অর্ডার করা খাবার ডেলিভারি করলেন। এসময় সঙ্গে ছিলেন তা স্ত্রী গ্রেসিয়া মুনোজও। মূলত কর্মীদের কাজের অবস্থা জানতে এবং সরেজমিনে খতিয়ে দেখতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।

খবরে বলা হয়, কর্পোরেট দায়িত্ব থেকে কিছুক্ষণের জন্য সময় বের করে রীতিমতো ডেলিভারি এজেন্টের পোশাকেই দু'জনে ভারতের গুরগাঁওয়ের রাস্তায় নেমেছিলেন ৷

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপেন্দ্র লিখেছেন, "দিনের দ্বিতীয় অর্ডার পৌঁছে দেওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে সমস্ত ডেলিভারি অংশীদারদের কাজের অবস্থার উন্নতি করতে আমাদের আরও ঘনিষ্ঠভাবে দোকানগুলোর সঙ্গে কাজ করতে হবে। দোকানগুলোকেও ডেলিভারি অংশীদারদের প্রতি আরও মানবিক হতে হবে। আপনারা কী মনে করেন ?"

গোয়েলের এদিনের কর্মকাণ্ড সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। একই সঙ্গে ভাইরাল পোস্টটির কিছু সমালোচনাও হয়েছে। ডেলিভারির জন্য যে বিলাসবহুল বাইকটি ব্যবহার করেছিলেন তা নিয়ে বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন। বেশিরভাগ ডেলিভারি এজেন্টদের কাছে বাস্তবতা থেকে এই ঘটনা অনেক দূরের বলেও বর্ণনা করেছেন তারা।

ডিবিটেক/বিএমটি